নিবন্ধন
মেনু

নিয়মাবলি

  1. ১. আবেদনকারী/মনোনীত উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. ২. আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স বৈধ ট্রেড লাইসেন্স অনুযায়ী ন্যূনতম ৩ (তিন) বছর হতে হবে (আবেদনের শেষ তারিখ পর্যন্ত)।
  3. ৩. আবেদনকারীর সংশ্লিষ্ট ক্যাটাগরির যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
  4. ৪. একজন উদ্যোক্তা একাধিক ক্যাটাগরিতে আবেদন বা মনোনয়নপত্র জমা দিতে পারবেন, তবে প্রতিটি ক্যাটাগরির জন্য পৃথক আবেদন/মনোনয়ন ফরম পূরণ করতে হবে।
  5. ৫. একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক উদ্যোক্তাকে মনোনয়ন দিতে পারবেন।
  6. ৬. কোনো উদ্যোক্তা নিজেও (Self Nomination) আবেদন করতে পারবেন অথবা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান তাঁর মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
  7. ৭. একই উদ্যোক্তার জন্য একাধিক মনোনয়নপত্র জমা পড়লে আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সেগুলো একত্রে বিবেচনা করতে পারবে।
  8. ৮. আবেদনকারীকে অনলাইন ফরমে চাওয়া সব তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি, ছবি ও ভিডিও নির্ধারিত নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
  9. ৯. অসম্পূর্ণ আবেদন, ভুল তথ্যসংবলিত আবেদন অথবা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদনপত্র বিবেচনা করা হবে না।
  10. ১০. আবেদনকারী কর্তৃক প্রদত্ত সব তথ্য, নথি ও ঘোষণা সত্য, সঠিক এবং হালনাগাদ হতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর বা গোপন করা তথ্য প্রমাণিত হলে আবেদন বা মনোনয়নপত্র যেকোনো পর্যায়ে বাতিল করা হতে পারে।
  11. ১১. ঋণখেলাপি, করখেলাপি অথবা আইনগতভাবে গুরুতর আর্থিক বা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত উদ্যোক্তা আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন।
  12. ১২. আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য জুরি প্যানেল বা আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি, সাপোর্টিং ডকুমেন্টস বা অতিরিক্ত তথ্য চাইতে পারবে এবং আবেদনকারী তা সরবরাহ করতে বাধ্য থাকবেন।
  13. ১৩. আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য আয়োজক কর্তৃপক্ষ বা তাদের মনোনীত প্রতিনিধি সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
  14. ১৪. আবেদনকারী প্রদত্ত Google Drive লিংক, ছবি, ভিডিও ও অন্যান্য নথিতে প্রয়োজনীয় View Access নিশ্চিত করবেন। অ্যাকসেস না থাকলে আবেদনপত্র অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে।
  15. ১৫. আবেদনকারী কর্তৃক জমা দেওয়া ছবি, ভিডিও, সাক্ষাৎকার ও অন্যান্য উপকরণ আয়োজক কর্তৃপক্ষ পুরস্কার কার্যক্রম, প্রচার, প্রকাশনা, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্রচারণায় ব্যবহার করতে পারবে। এ জন্য আলাদা কোনো সম্মানী বা রয়্যালটি প্রদান করা হবে না।
  16. ১৬. প্রয়োজনবোধে জুরি প্যানেল আবেদনকারীকে সাক্ষাৎকার, উপস্থাপনা বা অতিরিক্ত মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানাতে পারে। এ বাবদ কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  17. ১৭. জুরি প্যানেল প্রয়োজন অনুযায়ী আবেদনকারীকে উপযুক্ত ক্যাটাগরিতে স্থানান্তর বা অন্য কোনো ক্যাটাগরিতে বিবেচনা করার অধিকার সংরক্ষণ করে।
  18. ১৮. কোনো ক্যাটাগরিতে পর্যাপ্ত যোগ্য আবেদন না পাওয়া গেলে আয়োজক ও জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
  19. ১৯. সাতটি নির্ধারিত ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া জুরি প্যানেল প্রয়োজন বোধে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিতে পারে।
  20. ২০. জুরি প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ বিষয়ে কোনো আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।
  21. ২১. আয়োজক কর্তৃপক্ষ যেকোনো আবেদন বা মনোনয়ন গ্রহণ বা বাতিল করা, যাচাই প্রক্রিয়ায় পরিবর্তন আনা, মূল্যায়ন পদ্ধতি সংশোধন করা, সময়সূচি পরিবর্তন করা কিংবা প্রয়োজন বোধে আংশিক বা সম্পূর্ণ কার্যক্রম স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  22. ২২. আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদনকারী উল্লিখিত সব শর্ত, নিয়মাবলি ও সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করছেন।
  23. ২৩. আবেদনকারী, মনোনয়নদাতা বা তাঁদের প্রতিনিধির পক্ষ থেকে জুরিবোর্ডের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ, তদবির, সুপারিশ, প্রভাব বিস্তারের চেষ্টা বা অন্য কোনো উপায়ে সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করা হলে এবং তা তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনপত্র বা মনোনয়নপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।