জিজ্ঞাসা?
১. কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশি নারী উদ্যোক্তারা, যাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স বৈধ
ট্রেড লাইসেন্স অনুযায়ী ন্যূনতম ৩ (তিন) বছর, তাঁরা আবেদন করতে
পারবেন।
২. আমি কি নিজেই আবেদন করতে পারব?
হ্যাঁ। আপনি নিজেই (Self Nomination) আবেদন করতে পারবেন।
৩. আমি কি অন্য একজন নারী উদ্যোক্তাকে মনোনয়ন দিতে পারব?
হ্যাঁ। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগ্য নারী উদ্যোক্তাকে
মনোনয়ন দিতে পারবেন।
৪. একজন ব্যক্তি কি একাধিক উদ্যোক্তাকে মনোনয়ন দিতে পারবেন?
হ্যাঁ। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক উদ্যোক্তাকে মনোনয়ন
দিতে পারবেন।
৫. একজন উদ্যোক্তা কি একাধিক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন?
হ্যাঁ। একজন উদ্যোক্তা একাধিক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তবে
প্রতিটি ক্যাটাগরির জন্য পৃথক আবেদন ফরম পূরণ করতে হবে।
৬. একই উদ্যোক্তার জন্য একাধিক মনোনয়ন জমা পড়লে কী হবে?
একই উদ্যোক্তার জন্য একাধিক মনোনয়ন জমা পড়লে আয়োজক কর্তৃপক্ষ
সেগুলো একত্রে বিবেচনা করতে পারবে।
৭. আবেদন করতে কী কী নথি প্রয়োজন?
আবেদন ফরমে উল্লেখিত প্রয়োজনীয় নথি, ছবি, ভিডিও এবং অন্যান্য
তথ্য নির্ধারিত নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
৮. প্রতিষ্ঠানের ছবি কীভাবে জমা দিতে হবে?
প্রতিষ্ঠানের ৫টি নির্ধারিত ছবি Google Drive-এ আপলোড করে 'Anyone
with the link can view' অ্যাকসেস–সহ লিংক দিতে হবে।
৯. ভিডিও কীভাবে জমা দিতে হবে?
সর্বোচ্চ ৩ মিনিটের একটি ভিডিও Google Drive-এ আপলোড করে 'View
Access'-সহ লিংক দিতে হবে।
১০. Google Drive লিংকে 'View Access' না থাকলে কী হবে?
যদি লিংকে প্রয়োজনীয় অ্যাকসেস না থাকে, তবে আবেদন অসম্পূর্ণ
হিসেবে বিবেচিত হতে পারে।
১১. ট্রেড লাইসেন্স না থাকলে আবেদন করা যাবে?
না। বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
১২. ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স কীভাবে গণনা করা হবে?
ট্রেড লাইসেন্সে উল্লেখিত প্রতিষ্ঠার তারিখ অনুযায়ী
ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স গণনা করা হবে।
১৩. আবেদন করার জন্য কোনো ফি আছে কি?
না। আবেদন বা মনোনয়ন জমা দেওয়ার জন্য কোনো ফি নেই।
১৪. আমার দেওয়া তথ্য কি গোপন রাখা হবে?
হ্যাঁ। আবেদনকারীর তথ্য মূল্যায়ন ও যাচাইয়ের প্রয়োজন ছাড়া অন্য
কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তবে নির্বাচিত উদ্যোক্তাদের
তথ্য প্রচারমূলক কার্যক্রমে ব্যবহার করা হতে পারে।
১৫. আয়োজক কর্তৃপক্ষ কি প্রতিষ্ঠান পরিদর্শনে আসতে পারে?
হ্যাঁ। তথ্য যাচাইয়ের প্রয়োজনে আয়োজক কর্তৃপক্ষ বা জুরি
প্যানেলের প্রতিনিধি সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন, সাক্ষাৎকার
গ্রহণ এবং ছবি বা ভিডিও ধারণ করতে পারেন।
১৬. পুরস্কারপ্রাপ্তদের কীভাবে নির্বাচন করা হবে?
যোগ্য আবেদনসমূহ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই-বাছাই করে
স্বাধীন জুরি প্যানেল বিজয়ী নির্বাচন করবে।
১৭. জুরি প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে কি আপিল করা যাবে?
এই পুরস্কারের ক্ষেত্রে জুরি প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত ।
১৮. কোনো ক্যাটাগরিতে উপযুক্ত আবেদন না পাওয়া গেলে কী হবে?
জুরি প্যানেল চাইলে ওই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান না করার
সিদ্ধান্ত নিতে পারে।
১৯. পুরস্কারের ফলাফল কোথায় প্রকাশ করা হবে?
ফলাফল ব্র্যাক ব্যাংক–প্রথম আলো অপরাজেয় নারী উদ্যোক্তা পুরস্কার ২০২৬-এর
নির্ধারিত ওয়েবসাইট, প্রথম আলোর প্ল্যাটফর্ম এবং অন্যান্য
যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। নির্বাচিত বিজয়ীদের একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ও পুরস্কার
প্রদান করা হবে।
২০. আরও তথ্য বা সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব?
আবেদন–সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য ওয়েবসাইটে উল্লেখিত ই-মেইল,
হেল্পলাইন নম্বর বা অন্যান্য যোগাযোগের মাধ্যম ব্যবহার করুন।